সারাদেশ

রাজধানীতে চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন শিশুটির একজন স্বজন। তাদের অভিযোগ, পিআইসিইউতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কোনও চিকিৎসককে পাওয়া যায়নি। তবে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নাজমুল ইসলাম বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে প্রত্যাখান করেন। শিশুটির স্বজনরা জানান, গত ১ সেপ্টেম্বর নয় মাস বয়সী শিশু আয়ান আব্দুল্লাহকে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বারবার ডাকাডাকি করেও কোনও চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ জানান শিশুটির মা। তিনি বলেন, একটা বাচ্চা যদি এখন মারা যায়, এখন শ্বাস বন্ধ হয়ে যায়, তখন তার অবস্থা কী হবে? বাচ্চাটার আগেই কোনও সমস্যা হয়েছে। আমার অভিযোগ হলো, দায়িত্বে অবহেলার কারণেই এসব হয়েছে। স্বজনদের অভিযোগ, আমাদের ওয়ার্ডের আশপাশে কোনও ডাক্তার ছিল না। আমরা পাশের ডাক্তার রুমে গিয়েছি। কয়েকটা ডাক্তার রুম আছে, সেখানেও গেছি। কোথাও কোনও ডাক্তার ছিল না। এমনকি এনআইসিউ’র কোনও ডাক্তারও ছিল না। এমনকি এনআইসিউ’র কোনও ডাক্তারও ছিল না। হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হকের দাবি, কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদক্রিয়া বন্ধ) শিশুটির মৃত্যু হয়েছে। রাত ৮টা পর্যন্ত শিশুটি সুস্থ ছিল, কিন্তু রাত ৯টার দিকে শ্বাস একদম বন্ধ করে দেয়। হাসপাতালটির কনসালট্যান্ট ডা. মো. আতিকুল ইসলাম জানান, রাতে আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছিল। আমি বলেছিলাম, আসা লাগবে কি না আমার। হাসপাতাল থেকে বললো, সিরিয়াস কিছু না। পদ্মা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিক জানান, চিকিৎসক ছিল কি ছিল না, এটা সিসিক্যামেরা দেখলেই জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। ২৪ ঘণ্টা আমাদের ওখানে চিকিৎসক, নার্স সবাই আছে। দায়িত্বে অবহেলার অভিযোগ মানতে নারাজ তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!