রাজনীতি

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং মাদকসহ সোশাল মিডিয়ার প্রতি আসক্ত হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে আরামবাগ বালুমাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি অযথা প্রতিশ্রুতি দিচ্ছি না। এলাকার সন্তান হিসেবে খেলার মাঠ পুনরুদ্ধার করে তরুণদের মেধা বিকাশ নিশ্চিত করবো। যেসব মাঠ আমি নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল। এর আগে তিনি শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোনে গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। রাতে ঢাবি জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজায় অংশ নেবেন এবং রমনা কালিমন্দিরে মতবিনিময় করবেন।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!