আন্তর্জাতিক

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

দক্ষিণ ইরাকের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, সিভিল ডিফেন্স ডিরেক্টরেট হারথা বিদ্যুৎকেন্দ্র এবং এর পাশর্^বর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর এর কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ফুটেজে ধোঁয়ার কুণ্ডলী এবং পুড়ে যাওয়া গাড়ি দেখা গেছে। এছাড়া জরুরি উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করতে সেখানে মানুষের ভিড়ও দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেÑযার মধ্যে রয়েছে কয়েক দশক ধরে অপর্যাপ্ত বিনিয়োগ, রক্ষণাবেক্ষণের অভাব এবং চাহিদার সর্বোচ্চ পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে অক্ষমতা; বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় এই সমস্যা প্রকট হয়ে ওঠে। এর আগেও বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!