সারাদেশরাজনীতি

জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের গেইটপাড় এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রতন, যুবদল নেতা ইকরামুল হোসেন মানিক প্রমুখ।
এ সমাবেশে বক্তারা বলেন, কোনো গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্র, নাশকতা ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!