জাতীয়প্রধান খবর

ভুল পথে চলার কারণেই আ. লীগকে পালাতে হয়েছে: ডিএসসিসি প্রশাসক

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। জনগণকে কষ্ট দিয়ে আবারও ভুল পথে হাঁটছে দলটি। তবে জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের অগ্রযাত্রা থামানো যাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, বাংলাদেশে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে বিগত ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের কথা দেশের মানুষ ভুলে যায়নি।তারা ঠিকই অপশক্তিকে প্রতিহত করবে। তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস করে জনগণের সমর্থন পাওয়া যায় না। তিনি অতীতের ভুলের জন্য আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!