অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার জামালপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন। এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি) ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক এ,কে,এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।
পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।




