জাতীয়প্রধান খবর

রাষ্ট্রপতি প্রার্থী ফখরুলের জন্য এমপিদের ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কর্নেল (অব.) অলি আহমদ। স্বচ্ছতা নিশ্চিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের শুরু ও ফল ঘোষণার সময় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়। চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের (গতকাল বুধবার) সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে (মির্জা ফখরুলের জন্য) ভোট চেয়েছেন এবং আগামীকাল (আজ বৃহস্পতিবার) সবাইকে উপস্থিত থাকতে বলেছি।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!