সারাদেশ

ইসলামপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন, নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার  বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা,সংবর্ধনা,আর্থিক সহায়তা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু। এ ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব,উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রচার সম্পাদক মোরাদুজ্জামান,মানবাধিকার বিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিন্তি,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় জুলাই শহীদ লিটন মিয়া পরিবার সহ ১৭জন আহত জুলাই যোদ্ধাকে সংবর্ধনা,আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু’র ব্যক্তিগত পক্ষ থেকেও আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরে উপজেলা ও পৌর বিএনপিসহ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্টে সকল শহীদ রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!