সারাদেশ

মাদারগঞ্জে যুবদল নেতা মোখলেস ও মহিলা দলের নেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস ও জেলা মহিলা দলের কুটির শিল্প বিষয়ক সম্পাদক হাফিজা আক্তার মনির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ।
বক্তারা বলেন, মোখলেছুর রহমান মোখলেস ও হাফিজা আক্তার মনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। তারা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে চরপাকেরদহ ইউনিয়ন ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা রকিবুল ইসলাম।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!