সারাদেশ
জামালপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সিমেন্ট বোঝায় ট্রাক চাপায় ননী মিয়া নামে এক বৃদ্ধ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দিগপাইত উপশহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ননী মিয়া(৬০) দিগপাইত এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মাছ কেনার জন্য দিগপাইত উপশহরে যান ননী মিয়া। মাছ বাজারে যেতে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্ট বোঝায় ট্রাক ননী মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আহত হয় হাফেজ উদ্দিন নামে এক ভ্যান চালক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।



