জ্বালানি তেল মজুদ রেখে বিক্রি না করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জ্বালানী তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তেল গুলো প্রশাসনের উপস্তিতিতে বিক্রির ব্যবস্থা করা হয়।
শনিবার সকাল থেকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টর সামনে জ্বালানী তেলের জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করে চালকরা। দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দোকান পরিদর্শনে গেলে ১২টি ড্রামে ২ হাজার ৮০০ লিটার পরিমাণ তেল পান এবং তা দ্রুত বিতরণের নির্দেশ দেন।
এছাড়াও জ্বালানী তেল মজুদ থাকার পরও তেল বিক্রি বন্ধ রাখার জন্য প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।




