জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মুসলিমাবাদ এলাকায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের মুসলিমাবাদ এলাকায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন সাংশপ্তকের সহযোগীতায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রকিবুল হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমানসহ অন্যানরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, একজন মানুষ তখনি সুশিক্ষিত হয়, যখন সে শুধু বইরের পড়ায় সিমাবদ্ধ না থেকে সমাজ ও পরিবার থেকে শিক্ষা গ্রহন করতে পারে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলার জন্য পরিবার ও সমাজকে শিক্ষা গ্রহণের উপযোগী করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।
পরে ওই বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষায় মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেওয়া হয়।




