ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

বিশ্বকাপে ব্রাজিলের নকআউট লড়াইয়ের প্রস্তুতির মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকারও বেশি) অনুদান দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম। এই অর্থ জরুরি উদ্ধারকাজ, খাদ্য, বিশুদ্ধ পানীয়, ঔষধ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির কাজে ব্যয় করা হবে। এল সুমারিও ডটকমকে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।’ একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শক্তি ও স্বস্তি বয়ে আনবে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ওই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। পরাঘাত এবং ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। এমন সংকটের সময় নেইমারের এই আর্থিক সহায়তা দেশটির দুর্গত মানুষের জন্য অন্যতম একটা স্বস্তির কারণ। মানবিক উদ্যোগে আলোচনায় উঠে আসা নেইমার এখন ফুটবল ও মানবতার- দুই ক্ষেত্রেই প্রশংসা কুড়াচ্ছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!