জাতীয়

বিরোধী এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, স্পিকার বললেন আমি কোনোদিন পাইনি

জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে| এ ঘোষণার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি| বিরোধী দলেরও সদস্য ছিলাম| একটি কানাকড়িও কোনোদিন পাইনি| গতকাল সোমবার ত্রয়েদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির পর তিনি এ কথা জানান| প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন| ˆবঠকে মির্জা ফখরুলের বিবৃতির পর বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি| বিরোধী দলেরও সদস্য ছিলাম| একটি কানাকড়িও কোনোদিন পাইনি| পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি| অন্য কিছু প্রাপ্তিযোগ হয়নি| মির্জা ফখরুলের বিবৃতি দেওয়ার আগে সংসদে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান| তাকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, তিনি বাজেট আলোচনায় দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন| বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই| তিনি এক ঘণ্টা বলেছেন দেশের বিভিন্ন সমস্যার ওপর, বাজেট বিষয়ে আলোকপাত করেছেন| বিরোধীদলীয় নেতার বক্তব্যে ভোলার সমস্যার কথাও উঠে এসেছে জানিয়ে স্পিকার বলেন, সভাপতির আসনে বসে নিজের নির্বাচনী এলাকার সমস্যা তিনি তুলতে পারেন না| স্পিকার আরও বলেন, আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে| সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশে বক্তব্যে রেখেছেন| বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সুবিচার’ করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার|

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!