জাতীয়

আজ ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ বুধবার। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মন্ত্রী জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জুলাই জাদুঘর জুলাই স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর ফলক উন্মোচন শেষে একটি আলোচনা সভা আছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর নির্দিষ্ট সময়ের পর জাদুঘর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের জাদুঘর পরিচালনার একটা পর্ষদ আছে। সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ-আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেবো। দুর্নীতির কোনো কিছু আছে কিনা, থাকলে একজনকে অভিযোগ দিতে হবে… সেই অভিযোগটার ওপরে তদন্ত হয় এবং তদন্ত কমিটি হয়। আর মন্ত্রণালয়ে যদি কারো অভিযোগ থাকে বা তদন্ত থাকে, সেটা আমরা আভ্যন্তরীণ একটা তদন্ত করতে পারি। কিন্তু আইনগত তদন্ত অভিযোগ থাকতে হবে। তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্স আমরা ক্রিমিনাল কেসে দেবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্রের প্রতিবেদন বা জনসভায় দেওয়া বক্তব্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ নয়। আদালতে গ্রহণযোগ্য প্রমাণের জন্য আইনে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হয়। মন্ত্রী উল্লেখ করেন, মন্ত্রণালয়ের নিজস্ব দায়িত্বের অংশ হিসেবে প্রয়োজন মনে করলে অভ্যন্তরীণ তদন্ত করা যেতে পারে। এ বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে।সংবাদ সম্মেলনে জাদুঘরের জনবল নিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়োগ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী করা হবে। জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্বোধনের পর থেকেই জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।উদ্বোধনের দিন শুধু জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে টিকিট ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। টিকেট কাটতে হবে অনলাইনে। যঃঃঢ়ং://লঁষু৩৬.মড়া.নফ/ -এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে। সাইনআপ করে স্লট বুকিং করে টিকেট কিনতে হবে। গতকাল মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার উদ্বোধন করা হবে। মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছে মন্ত্রী বলেন, তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!