সারাদেশ

ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মসূচির (এসইএলপি) যৌথ উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার জেলার মেলান্দহ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় মেলান্দহ উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬শ ৪০টি মুরগির বাচ্চা এবং ২ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলায় ২৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৫শ ২০টি মুরগির বাচ্চা, ৬ জনের মাঝে ১শ ২০টি হাঁসের বাচ্চা এবং ৫ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বকশীগঞ্জ উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬শ ৪০টি মুরগির বাচ্চা, ১০ জনের মাঝে ২শ হাঁসের বাচ্চা এবং ৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ইসলামপুর উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬শ ৪০টি মুরগির বাচ্চা ও ২ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে দেওয়ানগঞ্জ ব্র্যাক এরিয়া অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক, ব্র্যাক জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার (বিইপি), মোঃ মনিরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (দাবি), এবং হাফিজা খানম, জেলা ব্যবস্থাপক (এসইএলপি)। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি), ওমর ফারুক খান, অফিসার (এসইএলপি), রাবেয়া মন্ডল, সিওসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বপ্নসারথী কিশোরীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুরগি ও হাঁস পালন তাদের আয়বর্ধক কর্মকাণ্ড ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে এবং সেলাই মেশিন বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!