সারাদেশজাতীয়প্রধান খবর

জামালপুর সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা।
গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ আন্তর্জাতিক পিলারের কাছে গাড়িতে করে মাটি কেটে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শুন্য রেখা থেকে গত দিন ধরে মাহিন্দ্র গাড়িতে করে মাটি কেটে নিচ্ছেন ভারতের নাগরিকরা। শুন্য রেখা মাটি কেটে নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশী নাগরিকদের সীমান্তের কাছে যেতে মানা করা হলেও অবাধে মাটি কেটে মাহিন্দ্র গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছে ভারতীয় নাগরিকরা।
শনিবার (২৭ জুন) দুপুরে ধানুয়া গ্রামের কয়েকজন কৃষক জানান, বিজিবি মাইকিং করে সীমান্তের কাছে যেতে নিষেধ করায় আমরা সেখানে যেতে পারছি না কিন্তু ভারতীয়রা অবাধে শুন্য রেখার মাটি নিয়ে যাচ্ছে। শুন্য রেখা থেকে মাটি কেটে নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই এব্যাপারে বিজিবির হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয়রা সীমান্তঘেষা তাদের জমিতে মাটি কাটলে আমাদের বিজিবি এতে বাধা প্রদান করেন। বর্তমানে মাটি কাটা বন্ধ রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!