সারাদেশ

মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী মুক্তা চৌধুরীর নির্বাচনী আলোচনা সভা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়ড়া শহীদ শাহজাহান বীর বিক্রম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, আদারভিটা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি, আদারভিটা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রতন সরদার, সহ-দপ্তর সম্পাদক সালমান শাহ, সহ-প্রচার সম্পাদক জামিউল ইসলাম, আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আদারভিটা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহবায়ক সুজন মিয়া, যুবদল নেতা সুমন আহম্মেদ, সেচ্ছাসেবকদলের নেতা মামুন সরকার, আদারভিটা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহবায়ক রহুল আমিন, স্থানীয় বাসিন্দা মামুন রানা, শাকিল আহম্মেদ প্রমুখ। নির্বাচনী আলোচনা সভায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!