ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

নবাগত জর্ডানকে বিদায় করে লড়াইয়ে টিকে রইলো আলজেরিয়া

টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না জর্ডান কিংবা আলজেরিয়া কারোই। হারলেই বাদ, এমন সমীকরণে জয়ের হাসি হেসেছে আলজেরিয়া। পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছে আলজেরিয়া। আর টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হলো বিশ^কাপে অভিষিক্ত জর্ডানের। আর্জেন্টিনার বিপক্ষে হারার পর নকআউটে উত্তীর্ণ হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় আলজেরিয়া। তবে সেটি সহজ হয়ে গেছে নাদির বেনবুয়ালি ও আমিনে গুইরি গোলে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় প্রথমার্ধে এগিয়ে যায় জর্ডান নিজার আল-রাশদানের গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে আলজেরিয়া দুটি গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় এবং বিদায় করে জর্ডানকে। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আলজেরিয়া। ৭৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলজেরিয়া। তাদের ১৭ শটের বিপরীতে ৮টি শট করে জর্ডান। ৮টি লক্ষ্যে রাখে আলজেরিয়া আর ৪টি জর্ডান। প্রথমার্ধের ৩৬ মিনিটে জর্ডান এগিয়ে যায় নিজার আল-রাশদানের গোলে। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বলটি গোলের নিচের ডান কোণে পাঠানো হয়। মৌসা আল-তামারি অ্যাসিস্ট করেন। ওই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জর্ডান। ৬৯ মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস থেকে বক্সের মাঝখান থেকে হেডে বলটি গোলের নিচের বাঁ কোণে পাঠান নাদির বেনবুয়ালি। ওই গোলে সমতায় ফেরে আলজেরিয়া। পরে ৮২ মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়ে যায় এবং জয় নিশ্চিত করে আলজেরিয়া। ডান দিক থেকে কর্নারের পর খুব কাছ থেকে ডান পায়ের শটে বলটি গোলের কেন্দ্রের ওপরের দিকে পাঠিয়ে গোল করেন তিনি। ৩ পয়েন্ট আদায় করে ‘জে’ গ্রুপে তৃতীয় স্থানে এখন আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে হারা অস্ট্রিয়া আগে জর্ডানকে হারানোয় ও কম গোল হজম করায় আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট পেলেও তারা আছে দুইয়ে। আগামী শনিবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলজেরিয়া। সেই ম্যাচের জয়ী দল যাবে রাউন্ড অব ৩২-১। একই দিন জর্ডান খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!