সারাদেশ

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পৌর শহরের কাজিরআখ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। একই এলাকার কাঁচামাল ব্যবসায়ী খায়রুল নিজ বাড়িতে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে গোসলখানায় নিয়ে ধর্ষণ করে খায়রুল। কিশোরীর ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন খায়রুলকে আটক করে ও কিশোরীকে উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং নির্যাতনের শিকার কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!