সাহিত্য

কবিতা: ঢাকা শহর

লায়ন মো: গনি মিয়া বাবুল

আলো ঝলমল শহর ঢাকা
দিনরাত ঘুরে জীবন চাকা,
সুউচ্চ দালান ও গাড়ীর বহরে
কোটি মানুষের বাস এই শহরে।

সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে
দেয় না বাঁধা কেউ কারো ধর্মে,
আছে নানা দ্বন্দ্ব আঁধার আলো
নানা রঙ্গের মানুষ মন্দ ভালো।

পথে পথে নানা দুর্ভোগ দূর্গতি
যানজট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বাজার সিন্ডিকেট লোভ দুর্নীতি
মানুষের যাতনা বেদনার এই পরিণতি।

ব্যস্ততার স্রোত বহমান শহরজুড়ে
আশার প্রদীপ জ্বলে হৃদয় ঘিরে,
সুখ-দুঃখে চলে জীবনের বহর
প্রাণের স্পন্দন প্রিয় ঢাকা শহর।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!