সারাদেশ

কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে ৭২ জন কিশোরী পেলেন উদ্যোক্তা হওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক:
কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (এসইএলপি) এর (এসএইচই মডেল) আওতায় জামালপুর সদরের ৭২ জন কিশোরীর মাঝে ফাউমী মুরগি, নগদ আর্থিক সহায়তা এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক কিশোরীকে ২০টি করে ৩৬ দিন বয়সী ১ হাজার ৪শ ৪০টি ফাউমী মুরগি প্রদান করা হয়। পাশাপাশি মুরগির ঘর নির্মাণ ও প্রাথমিক ব্যবস্থাপনার জন্য প্রত্যেককে ১ হাজার ৬শ টাকা করে মোট ১ লাখ ১৫ হাজার ২শ  টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া অংশগ্রহণকারী কিশোরীদের ফাউমী মুরগি পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাসস্থান প্রস্তুতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শিমসন হালদার, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ আসাদুজ্জামান, ডেপুটি ম্যানেজার ফারুক ইকবাল, এফএসডিইউ আব্দুল কুদ্দুস, সেলপ কর্মকর্তা আলমগীর মিয়া এবং ব্র্যাকের অন্যান্য কর্মচারীবৃন্দ।

জেলা ব্যবস্থাপক (এসইএলপি) হাফিজা খানমের সঞ্চালনায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী কিশোরীরা সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!