সারাদেশ

টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিস্কার এসএসসি পরীক্ষার্থী

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিষ্কার হয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম জিসান রহমান। সে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী।
জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ টয়লেটে যান পরীক্ষার্থী জিসান রহমান। সে টয়লেটে মোবাইল ফোন ঘেঁটে প্রশ্ন পত্রে সমাধান লিখে নেন। দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থী টয়লেট থেকে নিজ আসনে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তাঁর কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি কক্ষ পরিদর্শক পরীক্ষার কেন্দ্র সচিবকে অবগত করলে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে অনিয়মের কোন সুযোগ নেই। অসদাচরণ ও নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রযেছি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!