সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ২০ জনের। তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে আসা সাত মাস বয়সী ছেলেশিশু হাম সন্দেহে গত ২২ এপ্রিল ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে তার মৃত্যু হয়। এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জ থেকে আসা চার মাস বয়সী মেয়েশিশু ২৩ এপ্রিল হাম সন্দেহ নিয়ে ভর্তি হয়। গত সোমবার সন্ধ্যায় শিশুটি মারা যায়। নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা পাঁচ মাস বয়সী আরেক ছেলেশিশু ২০ এপ্রিল হাম সন্দেহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে সে মারা যায়। এই তিন শিশু হাম সন্দেহ ছাড়াও নানা রোগে ভুগছিল। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন শিশু হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানের ৭৪ জন শিশু চিকিৎসা নিচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!