খেলাধুলা

মাদক পরীক্ষায় পজিটিভ মোহাম্মদ নেওয়াজ

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের বিরুদ্ধে মাদক পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ হওয়ার অভিযোগ উঠেছে। দশটির সংবাদ মাধ্যম জিও সুপার নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ^কাপের সময় নেওয়াজের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়ার বিষয়টি পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির তথ্যের ভিত্তিতেই পিসিবি তাদের অভ্যন্তরীণ ডিসিপ্লিনারি প্রকিয়া শুরু করেছে। এই তদন্তের সরাসরি প্রভাব পড়েছে নেওয়াজের পেশাদার ক্যারিয়ারে। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য কাউন্টি দল সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ২৬ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরের জন্য পিসিবি তাকে এনওসি দিলেও তদন্ত শুরু হওয়ায় সেই চুক্তি এখন বাতিল হয়ে গেছে। চলতি মৌসুমে তাকে আর ইংল্যান্ডের মাঠে দেখা যাবে না। বর্তমানে নেওয়াজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানের হয়ে খেলছেন। গত মঙ্গলবারও রাওয়ালপিন্ডিজের বিপক্ষে তিনি তিন ওভার বোলিং করেছেন। তবে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার আন্তর্জাতিক বা অন্যান্য বিদেশী লিগে খেলার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। পিসিবির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আইসিসি আমাদের বিষয়টি অবহিত করেছে এবং আমরা যথাযথ প্রক্রিয়া শুরু করেছি। এই তদন্তের ফলাফল আইসিসিকে জানানো হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!