স্বাস্থ্য

হার্ট ব্লক এড়াতে কি করবেন?

বর্তমান সময়ে হার্ট ব্লকের মতো জটিল রোগে বৃদ্ধদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন। হার্টকে সুস্থ রাখতে আসুন জেনে নিই, রোগটি থেকে প্রতিকারের কিছু উপায়। বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের বেশিরভাগ কারণের মধ্যেই রয়েছে হার্ট ব্লক সমস্যাটি। শুরুতে এ সমস্যাকে গুরুত্ব না দিলে প্রাণ হারানোর মতো জটিলতা তৈরি হওয়ার শঙ্কা থাকে বলছেন চিকিৎসকরা।

হার্ট ব্লক
চর্বিজাতীয় পদার্থ জমা হয়ে রক্তনালীর রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ (ব্লক) করে দেয়াকেই চিকিৎসা শাস্ত্রে বলা হয় হার্টে ব্লক।

করণীয়
হার্ট ব্লক এড়াতে লাইফস্টাইল ও ডায়েটে বেশ কয়েকটি পরিবর্তন আনতে হবে। এগুলো হলো-
১.হার্ট ব্লকের সমস্যা প্রতিরোধ করতে হলে নিয়মিত হাঁটার অভ্যাস করুন।
২.খাদ্যাভাসে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করেছেন তা শারীরিক পরিশ্রমের মাধ্যমে খরচ করুন।
৩.চর্বিযুক্ত খাবারের পরিবর্তে বেছে নিন সুষম ও স্বাস্থ্যকর খাবার।
৪.অতিরিক্ত ওজন, ধূমপান ও অ্যালকোহল সেবন ঝুঁকি তৈরি করে হার্ট ব্লকের। তাই হার্ট ব্লক সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে সঠিক খাদ্যাভাসের সঙ্গে নিয়মতান্ত্রিক ও পরিশ্রমী জীবনযাপনের ওপর গুরুত্ব দিন।
৫.অপুষ্টিকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত শরীরচর্চার ফলে হার্টে কোলেস্টেরল জমে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। তাই লাইফস্টাইলে লাগাম টানতে হবে।
৬.হার্ট ব্লকেজের সমস্যা প্রতিরোধ করতে পারে এমন খাবার ডায়েট লিস্টে রাখুন। যেমন লাউ, আমলকী, রসুন, লেবু পানি ইত্যাদি। এসব খাবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্ট ব্লকেজের ঝুঁকি কমায়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!