জাতীয়প্রধান খবর

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

সপ্তাহে দু’দিন (শুক্রবার ও শনিবার) বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। তবে, এখন থেকে আগামী ১০টি শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক জয়নাল আবেদীন সই করা পরিপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখনে ঘাটতি হয়েছে। তা পূরণে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে ওই পরিপত্রে জানানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!