বিনোদন

হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় এর শুটিংয়ের জন্য অবস্থান করছেন বলে জানা গেছে। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে। সংবাদ মাধ্যমে রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে নির্মিত হচ্ছে ‘জলপবন’। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এখানে যুক্ত অভিনেত্রী। দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলেও আশাবাদী তিনি। এ সিনেমায় রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। এছাড়াও বাকি শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন এই অভিনেত্রী। এদিকে রুনা খান শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত কয়েকটি সিনেমা। তার মধ্যে একটি ‘লীলা মন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!