আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা: কাতারের নিন্দা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ‘স্কাইলাইট’ নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের সমুদ্রবিষয়ক নিরাপত্তা কেন্দ্র। ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ ট্যাংকার লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। হামলার পরপরই জাহাজে থাকা ২০ জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার দায় কার উপর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগে ওমানের দুকম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যেখানে একজন বিদেশি শ্রমিক আহত হয়েছিল। বিশ্বের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশ বহন করে। তাই এই ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!