আন্তর্জাতিক

শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: মোহসেন রেজায়ি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায় বসার আগ্রহ প্রকাশের পর এমন অবস্থান জানালেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সোমবার এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্ত না হতে। তিনি বলেন, ট্রাম্প কখনও ‘আলোচনা নয়’ বলছেন, আবার কখনও ‘আলোচনায় প্রস্তুত’ থাকার কথা বলছেন। রেজায়ি আরও বলেন, তেল ও সমুদ্রপথ ঘিরে পরিস্থিতি বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা সামনে যা আসছে, তা ঠেকাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনও আলোচনা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। এর আগে গত সোমবার ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধে চুক্তি করার সময় এখনও আসেনি বলে মন্তব্য করার পর এবার তিনি আলোচনার সম্ভাবনার কথা বলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!