আন্তর্জাতিক

৬ বছর বিরতির পর উ. কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু

ছয় বছরের বিরতির পর আজ সোমবার এয়ার চায়না বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে। দুই রাজধানীর মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় চালুর পর বিচ্ছিন্ন উত্তর কোরিয়া যে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে, এটি তারই আরেকটি লক্ষণ। খবর বার্তা সংস্থা এএফপি’র। উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে চীন দেশটির মুমূর্ষু অর্থনীতির জন্য জীবনরেখা হিসেবে কাজ করেছে। উত্তর কোরিয়ায় প্রবেশাধিকার বরাবরই ব্যাপকভাবে সীমাবদ্ধ ছিল। তবে ২০২০ সালে মহামারীর সময় দেশটি তার সীমান্ত বন্ধ করে দিলে, তা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইটস্ট্যাটস-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট সিএ১২১ বেইজিং ক্যাপিটাল এয়ারপোর্ট থেকে সকাল ৭টা ৫৮ মিনিটে (রোববার ২৩৫৮ জিএমটি) যাত্রা শুরু করে এবং পিয়ংইয়ংয়ের সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৩৭ মিনিটে (০১৩৭ জিএমটি) পৌঁছায়। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াজুন ও অন্যান্য চীনা কূটনীতিকরা বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!