সারাদেশ

যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার

যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে যশোর রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ার সংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে কসটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করে তারা। তিনি জানান, উদ্ধারকৃত ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!