সারাদেশ
মেলান্দহে মিথ্যা মামলা ও গণমাধ্যমে ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলায় আনসার পিসির দেয়া মিথ্যা মামলা ও গণমাধ্যমে ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেলান্দহের নলছিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আনসার পিসি নুরনবী প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী থেকে বালু বিক্রি করার কারনে সেখানে এসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে নুরনবী এসিল্যান্ডের বিরুদ্ধে কোন কিছু করতে না পেরে ক্ষিপ্ত হয়ে এলাকার কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গণমাধ্যমে ভিত্তিহীন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ রোমান সরকার, নপ্প, আইফলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।।
সে সময় ,অবৈধভাবে বালু উত্তোলনকারী আনসারের পিসি নুরুন্নবীর বিরুদ্ধে সঠিক বিচারের দাবি জানান তারা।




