সারাদেশ

মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে শিশু অপহরণ, ইমাম গ্রেফতার

মোত্তাছিম বিল্লাহ, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে আবু রায়হান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।

অভিযুক্ত আবু রায়হান জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে সরিষাবাড়ি উপজেলার চর হেলেঞ্চা বাড়ী এলাকার একটি মসজিদে ইমমতি করতেন। গতকাল সেখান থেকেই তাকে আটক করা হয়। নিখোঁজের ১৫ দিন পর গত ২১ নভেম্বর শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শিশুটির বাবা মো. নুরনবী ইসলাম। সে মেলান্দহ উপজেলার সাদিপাটি গ্রামের বাসিন্দা। এঘটনায় অভিযুক্ত রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির বাবা।

মামলার বরাত দিয়ে মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, গত ৭ নভেম্বর রাতে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় মেলান্দহ জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি ইসলামী ওয়াজ মাহফিলে অংশ নেয় সাদিপাটি এলাকার নুরনবীর ১০ বছরের মাদ্রাসা পড়োয়া ছলে। রাতে অন্যান্য ছেলে বাড়ি ফিরলেও তার ছেলে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িও পড়ে। পরে ৮নভেম্বর শিশুটির বাবা নুরনবী মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত আবু রায়হান লাইট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে ওয়াজ মাহফিল থেকে বাইরে নিয়ে যান। পরে মেলান্দহ থেকে শিশুটিকে সরিষাবাড়ি উপজেলার চর হেলেঞ্চাবাড়ী এলাকার একটি মসজিদে নিয়ে আটকে রাখে। শিশুটিকে আটকে রেখে তার বাবার কাছে প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্ত। পরে দর-কষাকষির মাধ্যমে ৪৫ হাজার টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। গত ১৯ নভেম্বর বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা পাঠান শিশুটির বাবা। এরপরও শিশুটিকে মুক্তি না পেয়ে শিশুটির ওপর শারীরিক নির্যাতন করে অভিযুক্ত আবু রায়হান।

গত ২১ নভেম্বর ভোর ৪টার দিকে শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রাখে তার বাবাকে মুঠোফোনে জানায়। পরে শিশুটির বাবা স্টেশন থেকে তার সন্তান কে বাড়ী নিয়ে যান। এরপর শিশুটির দেয়া তথ্য অনুযায়ী গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাবা ও স্বজনেরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সরিষাবাড়ির চর হেলেঞ্চাবাড়ী এলাকা থেকে অভিযুক্ত রায়হানকে আটকে রাখে। পরে তাকে পুলুশে সোপর্দ করা হয়। এঘটনায় শিশুটির বাবা নুরনবী বাদী হয়ে অভিযুক্ত আবু রায়হানের বিরুদ্ধে মেলান্দহ থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবু রায়হান দোষ স্বীকার করেছে৷ তার বিরুদ্ধে চলতি বছরে ঢাকার বাড্ডা থানায় অপহরণ মামলা করা হয়েছে। আজ দুওউরে আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!