সারাদেশ

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বাগেরহাটে যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গোলাম রসুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত সোমবার গভীর রাতে উপজেলার বাধাল বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। জাহিদ শেখ ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী। পুলিশ সূত্রে জানা গেছে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর জাইমা রহমানকে নিয়ে গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেসবুক কুরুচিপূর্ণ পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে গত সোমবার দিবাগত গভীর রাতে বাধাল বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তার নামে আগেও একটি মামলা ছিল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!