সারাদেশ

জামালপুর ডিসি অফিসের সামনে জনসচেতনতামূলক বিলবোর্ডে ভুল বানান ‘জামারপুর’ ‘আমারা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলবোর্ডের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:
জামালপুুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে জনসচেতনতামূলক জনগুরুত্বপূর্ণ একটি প্রচার বিলবোর্ডে জামালপুর জেলার নামসহ একাধিক বানান ভুল লেখা হয়েছে। বেশ কিছুদিন ধরে লাগানো বিলবোর্ডটিতে ভুল বিষয়টি পথচারীদের নজরে আসলে প্রশাসনের নজরে আসেনি। বিলবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুুর্তেই ভাইরাল হয়ে যায়।
সোমবার সরজমিন গিয়ে দেখা যায়, জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের মূল ফটকের পাশেই জনসচেতনতামূলক বিশাল একটি বিলবোর্ড লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে। ‘আমাদের এলাকা শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুল বহির্ভূত শিশু ও মাদকমুক্ত রাখা আমাদের দায়িত্ব’ শিরোনামে বিলবোর্ডটিতে কমলা রং এর বৃত্তের মধ্যে বড় অঙ্খরে জামালপুর জেলাকে কেন্দ্র করে শিরোনাম সংশ্লিষ্ট ৪টি কার্টুন ছবিকে নির্দেশিত করা হয়েছে। ঠিক তার নিচেই শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুল বহির্ভূত শিশু ও মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য আমরা একসাথে কাজ করবো। প্রচারে জেলা প্রশাসন, স্থানীয় সরকার ও স্থানীয় জনসাধারণ, জামালপুর। এছাড়াও সহযোগিতায় জামালপুর এরিয়া প্রোগ্রাম, জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। সার্বিক তত্ত্বাবধানে জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক এবং শিশু ও যুব ফোরাম। শিশু সুরক্ষা সংক্রান্ত টোল ফ্রি নম্বার ১০৯৮, ১০৯, ৯৯৯ যুক্ত করা হয়েছে। আর বিলবোর্ডটির সবার উপরে সরকারি মনোগ্রাম ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং স্থানীয় এনজিও উন্নয়ন সংঘের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ বিলবোর্ডটিতে যে জেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুল বহির্ভূত শিশু ও মাদকমুক্ত করার ঘোষণা করা হচ্ছে সেই জামালপুরের স্থানে লেখা হয়েছে ‘জামারপুর’। এছাড়াও শিশুশ্রম, বাল্যবিবাহ, স্কুল বহির্ভূত শিশু ও মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য আমরা একসাথে কাজ করবো। সেখানে আমরা একসাথের স্থানে লেখা হয়েছে ‘আমারা’ একসাথে। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী সাধারণ মানুষদের মাঝে জনগুরুত্বপূর্ণ বিলবোর্ডটি লেখা ভুলের বিষয়টি নজরে আসলেও জেলা প্রশাসনের কারোই নজরে আসেনি। পরে ভুল লেখা বিলবোর্ডের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর বিলবোর্ডের বিষয়টি প্রশাসনেরও নজরে আসে। পরে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ খবর পেয়ে তরিঘরি বিলবোর্ডের স্টিমার লাগিয়ে সংশোধন করে।

জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি খানম জানান, স্থানীয় সরকারের নাম ব্যবহার করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিলবোর্ড দেয়া হয়েছে বিষয়টি আমার জানা নেই এবং আমার সাথে এ বিষয়ে কেউ কথা বলেনি। সম্ভবত এই বিলবোর্ডটি উন্নয়ন সংঘের জাহাঙ্গীর সেলিম সাহেব লাগিয়েছেন। তবে এ ধরনের বিলবোর্ড বা প্রচারনা করতে হলে জেলা প্রশাসন তথা নেজারত শাখার অনুমতি নিতে হয়, তারা অনুমতি নিয়েছে কিনা সেটিও বলতে পারছিনা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!