খেলাধুলা

মিরাজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এদিন জয়সূচক রান করার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে যেতে হয়েছিল হাসপাতালে। ম্যাচ চলাকালে এক অনাকাক্সিক্ষত ঘটনার পর হাসপাতালে যেতে হয় তাকে। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে। নাথান এলিসের করা এক বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত হানে। সঙ্গে সঙ্গে অস্বস্তিবোধ করেন বাংলাদেশের অধিনায়ক, এরপর দুইবার বমিও করেন মাঠে। খানিকক্ষণ তার চেকআপ করে মেডিকেল টিমের সদস্যরা। প্রথমে মনে হচ্ছিল মাঠ ছেড়ে উঠে যাবেন মিরাজ। কিন্তু ওই অবস্থাতেই ব্যাট করে যান এই অলরাউন্ডার। আর ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এরপর মিরাজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নেয়নি। তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার রাতেই করা হয়েছিল প্রথম সিটি স্ক্যান, এরপর গতকাল শুক্রবার করা হয় দ্বিতীয় সিটি স্ক্যান। দুটির রিপোর্টই ভালো রয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। বর্তমানে বাসায় রয়েছেন মিরাজ। তবে পরের ম্যাচে খেলা কিংবা অনুশীলনে থাকবেন কি না সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!