আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প পা দিলেন ৮০ বছর বয়সে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ বছর বয়সে পা রাখলেন। গতকাল রোববার তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে খাঁচার লড়াই বা অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে। এই বিশেষ দিনটি বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ায় ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে ট্রাম্প বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে তিনি আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান। ব্যবসায়িক সাফল্যের পর ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন। সূত্র: এপি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!