সারাদেশ

মাদারগঞ্জ পৌরসভায় ১৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত থাকছে ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা।
এ ছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা। এ খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকছে ৩৬ লাখ ১৪ হাজার ৭২৮ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার সহকারী প্রকৌশলী পারেক আহমেদ, হিসাব রক্ষক এস এম রিয়াজুল জান্নাত রোমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের মাদারগঞ্জ পৌরসভার বাজেটের পরিমাণ ছিল ২৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জন্য পৌরসভার বাজেট ছিল ৫১ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৩১১ টাকা। তিন অর্থবছরের ব্যবধানে বাজেট প্রায় ৩৪ কোটি টাকা কমেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!