সারাদেশ

মাদারগঞ্জে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

উপজেলা বিএনপির সদস্য জহুফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শান্তাহার ফকির, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান ফকির, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ এবং বর্তমান আহ্বায়ক রাজু মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান। মই দৌড় প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!