সারাদেশ

মাদকবিরোধী অভিযানে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক, সাড়ে ৪ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

আশিকুর রহমান মাহিম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে মাদকবিরোধী অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেলে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ গিয়ে নিখোঁজ আল আমিনের মৃতদেহ সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকালে সদর উপজেলা নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আামিন(২৭) জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের পূর্ব বাশঁচড়া এলাকার বক্তার মিয়ার ছেলে। নিহত আল আমিনের ৪০ দিন বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বেশ কয়েকজন মাদকসেবী নিজেদের বাঁচাতে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে সাতাঁর কেটে অপরপ্রান্তে যাওয়ার সময় মাঝ নদীতে তলিয়ে যায় আল আমিন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে বেলা সাড়ে ৪টার দিকে নিখোঁজ আল আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!