মাতৃত্ব একটি পবিত্র যাত্রা : অপু

মাতৃত্বকে একটি পবিত্র যাত্রা হিসেবে উল্লেখ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ^াস। গতকাল রোববার ‘মা দিবস’ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। অপু ফেসবুক পোস্টে লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’ প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ^জুড়ে পালিত হয় মা দিবস। তবে বাস্তবতা হলো, মায়ের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়; প্রতিটি দিনই হতে পারে মাকে ভালোবাসার দিন। মা শুধু একটি সম্পর্ক নয়, তিনি সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম নিরাপদ আশ্রয়। পৃথিবীর আলো দেখার পর শিশুর প্রথম পরিচয় হয় মায়ের সঙ্গে। শিশুর ভাষা শেখা, হাঁটা শেখা, ভালো-মন্দ বোঝা- সবকিছুর সূচনা মায়ের হাত ধরেই। তাই বলা হয়, একটি সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে একজন মায়ের।




