বিনোদন

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন আইস স্পাইস!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার, সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই ঘটনা দেখা গেছে। আউটলেটের ভেতরে এক নারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আইস স্পাইস তার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলেন। তখন এক নারী তার কাছে এসে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে সেই নারী তাকে আচমকা চড় মারেন। সঙ্গে সঙ্গেই সেখানে ঘটে তুমুল হাতাহাতি, বিশৃঙ্খলা। ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সময় রেস্টুরেন্টের ভেতরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে থাকা লোকজন চিৎকার করছিলেন। এরপর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে; টেবিলগুলো পর্যন্ত উল্টে যায়। এই গোলযোগ পরে রেস্টুরেন্টের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইস স্পাইসের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিলবোর্ডকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, তার মক্কেলের ওপর বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!