বিনোদন

তবে কি ‘কল্কি ২’ থেকে বাদ যাচ্ছে দীপিকার চরিত্র?

‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। প্রথম সিনেমায় তার অভিনীত সুমতি চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় অভিনেত্রীর অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। দীপিকা না থাকলে চরিত্রটি বাদ যাবে, নাকি অন্যভাবে গল্পে রাখা হবে-এখন সেটিই বড় প্রশ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিক্যুয়েল নিয়ে পরিচালক নাগ আশি^ন বলেন, ‘এবার নতুন কোনো সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে এরই মধ্যে এত চরিত্র রয়েছে।’ দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগেই প্রযোজনা সংস্থা জানিয়েছিল, দীপিকা সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। প্রথম সিনেমার দীর্ঘ যাত্রার পরও বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। তবে অভিনেত্রীর সরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পারিশ্রমিক ও কাজের সময় নিয়ে মতবিরোধ কিংবা চরিত্রের পরিসর কমে যাওয়ার মতো বিভিন্ন খবর প্রকাশ পেলেও কোনোটিই নিশ্চিত নয়। এখন পর্যন্ত দীপিকার জায়গায় অন্য কাউকে নেওয়ার ঘোষণাও আসেনি। এদিকে সিক্যুয়েলের শুটিং নিয়েও আপডেট দিয়েছেন নাগ আশি^ন। তার ভাষ্য অনুযায়ী, কমল হাসান ও অমিতাভ বচ্চনের কিছু দৃশ্য বছরের শুরুতেই শুট হয়েছে এবং ফেব্রুয়ারিতে দুজন একসঙ্গে কাজ করেছেন। প্রভাসের অন্য সিনেমার ব্যস্ততার কারণে পূর্ণাঙ্গ শুটিং শুরুতে কিছুটা দেরি হলেও এখন সেই সমস্যা কেটে গেছে। পরিচালক বলেন, ‘আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু করব। এখন সমস্ত শিল্পীর সময় পাওয়া গিয়েছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে চলে যেতে পারব।’ সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হচ্ছে ২০২৮-ই হবে, নিশ্চিতভাবেই।’ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ বিশ^ব্যাপী ১১০০ কোটিরও বেশি রুপি আয় করেছিল। প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত সিনেমাটির সিক্যুয়েলে দীপিকার গুরুত্বপূর্ণ চরিত্রের কী পরিণতি হয়, এখন সেটিই দেখার বিষয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!