বিনোদন

বক্স অফিসে কেমন পারফর্ম করছে বরুণ ধাওয়ানের নতুন সিনেমা

পুরনো চাল এবার আর ভাতে বাড়ল না। বলিউডের নন্দিত নির্মাতা ডেভিড ধাওয়ান; একসময় একের পর এক সুপারহিট ছবি বানিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের এই শেষ সময়ে এসে সাফল্যের সেই জোয়ার আর দেখতে পেলেন না। তার নির্মিত সর্বশেষ ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ বক্স অফিসে সুবিধা করতে পারছে না। গত ৫ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। ১০ দিন পেরিয়ে বিশ^ব্যাপী এর আয় মোটে ৬৪ কোটি রুপি। পিঙ্কভিলার রিপোর্ট বলছে, প্রথম উইকেন্ডের চেয়ে এ সপ্তাহে ছবিটির আয় কমেছে ৭০ শতাংশ! অর্থাৎ বক্স অফিসে এর আবেদন প্রায় ফুরিয়ে গেছে। টেনেটুনে ৭০ কোটির গণ্ডি পার করে কিনা, তা নিয়েও সংশয়ে বক্স অফিস বিশ্লেষকরা। ত্রিকোণ সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে ‘হ্যায় জওয়ানি হ্যায় তো ইশক হোনা হ্যায়’। জস, তার সদ্য প্রাক্তন হওয়া স্ত্রী ও নতুন প্রেমিকাকে ঘিরে এগোয় গল্প। এর মধ্যে নানা হাস্যরস যুক্ত হয়। চেনা বৈশিষ্ট্য ধরে রেখে রোম্যান্টিক-কমেডি বানিয়েছেন ডেভিড, কিন্তু দর্শকের হৃদয় সেভাবে জয় করতে পারল না। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়ে। এছাড়াও আছেন মনিশ পল, চাঙ্কি পাণ্ডে, জিমি শেরগিল, আলি আসগর, মৌনি রায়, রাকেশ বেদীসহ অনেকে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!