সারাদেশ

মাছের সাথে শত্রুতা

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে খামার মালিকের প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, মাদাগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার সফল মৎস্য চাষি সম্রাট মোগল তার বাড়ির পাশে চার বিঘা জমিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় মাছ সরবরাহ করে আসছিলেন। কিন্তু শত্রুতার জেরে শুক্রবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ ঢেলে দেয়।  সকালে পুকুরে সব মাছ মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
​ক্ষতিগ্রস্ত খামার মালিক সম্রাট মোগল জানান, সকালে পুকুর পাড়ে ‘টিন্ডার ৫৬%’ নামক বিষাক্ত ট্যাবলেটের একটি বোতল পাওয়া যায়। তার দাবি, বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা প্রায় ২ লাখ পোনা মাছসহ সব বড় মাছ মরে ভেসে উঠেছে, যার বর্তমান বাজার মূল্য কমপক্ষে ১১ লাখ টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!