ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেনে| গতকাল সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার ˆবশামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৯); একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৮)| এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন| তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি| পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা সকালে চারগাছ এলাকায় ইটভর্তি একটি ট্রাক মূলগ্রাম এলাকা থেকে চারগাছ এলাকায় আসার পথে মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়| এতে ট্রাকের উপরে থাকা দুজন ইট খালাসি শ্রমিক ঘটনাস্থলে মারা যান| দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপারকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠান| নিহত দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে| এই ঘটনায় নিহতের ¯^জনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন| কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|




