বাংলাটুডে২৪ ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:
‘আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে’ এই স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাটুডে২৪ ডটকম। বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
oplus_144703488বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাটুডে২৪ ডটকমের প্রকাশক মেহেদী মাহমুদ খান শুভ্র ও সম্পাদক মো: হাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুরের সিভিল সার্জন ডা: আজিজুল হক, সিনিয়র সাংবাদিক উৎপল কান্তিধর, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, হযরত শাহ্ জামাল (রা:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশারাফুজ্জামান স্বাধীন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি অজয় কুমার পাল, সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কো-অর্ডিনেটর আরিফ হোসেন, বাংলারচিঠি ডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, নিউ নেশনের জেলা প্রতিনিধি শাহ্ জামাল প্রমুখ।

সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজ ও দেশের চোখ, আপনাদের চোখ দিয়ে, দৃর্ষ্টিভঙ্গি দিয়েই আমরা সমাজকে দেখি, দেশটাকে দেখি। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছি, আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, দেখা যায় বেশিভাগ স্কুলগুলোতেই ছাত্র নেই, অথচ শহর-গ্রামে কির্ন্ডার গার্ডেনগুলোতে টাকা-পয়সা দিয়ে বাবা-মায়েরা ছেলে-মেয়েদের পাঠাচ্ছে, অথচ সরকারি প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলগুলোতে অনেক উচ্চ শিক্ষিত শিক্ষক, কিন্তু শিক্ষার্থী নাই। কারন মনিটরিং এর অভাব এবং বিভিন্ন কারনে আজকে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার্থী হচ্ছেনা।

আমি বিশ্বাস করি বাংলাটুডে২৪ ডটকম যে স্লোগান নিয়ে তাদের যাত্রা শুরু করেছে, তারা সবসময় তাতে অটল থাকবে এবং শিক্ষাখাতের যে দুর্বলতাগুলো রয়েছে, সেটি এই প্লাটফর্মের মাধ্যমে উঠে আসছে।

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাটুডে২৪ ডটকম ‘আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে’ এইযে স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে, এটি নিসন্দেহে একটি সাহসী স্লোগান এবং তারা কখনো এই জায়গা থেকে বিচুত্য হবেনা। একজন নাগরিক হিসেবে আমি মনে করি সংবাদপত্র প্রস্ফুটিত হোক, কারন আমাদের মধ্যে অনেকেই আছে এই দেশটাকে এগিয়ে নিতে চায়না, কিন্তু আমাদের দেশের সমস্যাগুলো বার বার প্রকাশ্যে আসুক এবং বার বার প্রকাশ্যে আসুক এটাই আমার চাওয়া। আর এই জায়গাটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংবাদপত্র।

আমরা বিশ্বাস করি বাংলাটুডে২৪ ডটকম দেশের সমস্যা, সম্ভাবনা, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করবে।
বাংলাটুডে২৪ ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ হীরা। পরে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাটুডে২৪ ডটকমের শুভ উদ্বোধন করেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাটুডে২৪ ডটকমের প্রকাশক মেহেদী মাহমুদ খান শুভ্র বলেন, সত্য এবং মিথ্যা দুইটি পক্ষ, সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে, আর এই প্রতিপাদ্য বিষয়টিকেই বাংলাটুডে২৪ ডটকমের মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারন করে স্লোগান করা হয়েছে। বাংলাটুডে২৪ ডটকম কোন রাজনৈতিক দল, ব্যক্তির পৃষ্ঠপোষকতা গ্রহণ বা পক্ষ নিয়ে কাজ করবেনা।

তিনি বলেন, বাংলাটুডে২৪ ডটকমের সাথে একদল সংবাদকর্মী সম্পৃক্ত রয়েছে। বাংলাটুডে২৪ ডটকমের এক প্লাটফর্মেই পাঠক সংবাদপত্র এবং টেলিভিশন ভিন্ন দুটির সাধ নিতে পারবেন। এই নিউজ পোর্টালটির মূখ্য উদ্দেশ্যই হচ্ছে গতানুগতিক ধারার গণমাধ্যম কর্মীর পরিবর্তে নতুন তবে অনুসন্ধানী এবং মুক্তচিন্তার গণমাধ্যম কর্মী তৈরা করা।




