সারাদেশ

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১০৮৬ পিলারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা উদ্ধার করে।

বিজিবি জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ পিলারের কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। অভিযানের সময় মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২০ জিরা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেননি বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, ভারতীয় জিরাগুলো উদ্ধারের পর জব্দকৃত জিরা রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!