সারাদেশ

বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

রাসেল রানা, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: 
জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মেসুমে উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১২ শ ৫০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল এম রেজোয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!